অর্থনীতি

গুলশান হত্যাকাণ্ড: নিহত ইতালীয়রা সবাই পোশাক ব্যবসায়ী

ইতালীয়রা সবাই পোশাক ব্যবসায়ী
ইতালীয়রা সবাই পোশাক ব্যবসায়ী

রাজধানীর গুলশানে হলি আর্টিজানে হামলায় নিহত ৯ ইতালিয়ানের সবাই তৈরি পোশাক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন—বিশেষ করে ইতালিতে পোশাক রপ্তানি হতো তাদের মাধ্যমেই।

জঙ্গি হামলায় এ ৯ ইতালীয় নিহত হওয়ার পর, ইতালিসহ বিভিন্ন দেশে পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে, এটিকে শুধু বাংলাদেশের সমস্যা হিসেবে না দেখে, আগের মতোই স্বাভাবিকভাবে বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে ক্রেতাদের প্রতি আহবান জানিয়েছে বিজিএমইএ।

নিহত ৯ ইতালীয় নাগরিকের মধ্যে রয়েছেন-বারিধারা ভিত্তিক ইতালীয় বায়িং হাউজ স্টুডিও টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাদিয়া বেনেদিত্তি এবং গুলশান ২ নম্বরের আরেক ইতালীয় বায়িং হাউজ ডেকাওয়ার্ল্ডের প্রাইভেট লিমিটেডের এমডি ভিনচেনসো দালেস্ত্রো।

বাকি নিহত ইতালীয়রা হলেন: ক্লাউদিয়া দান্তোনা, আদেলে পুলিজি, ক্রিস্তিয়ান রসি, মার্কো তোন্দাৎ, সিমোনা মন্তি, ক্লাউদিয় কাপেল্লি ও মারিয়া রিবেলি—টেক্সটাইল ব্যবসার কাজে বাংলাদেশ সফরে আসেন।

নাদিয়া বেনেদিত্তি। ইতালিয়ান এ নাগরিক দীর্ঘদিন থেকেই বাংলাদেশে তৈরি পোশাক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট। এখানে তার একটি সোয়েটার কারখানাও রয়েছে। আছে স্টুডিও টেক্স নামে একটি বায়িং হাউস। এ প্রতিষ্ঠানের মাধ্যমেই বেশিরভাগ ইতালীয় ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পোশাক আমদানি করতেন।

ডেকাওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেড নামে আরেকটি বায়িং হাউজের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ভিনচেনসো দালেস্ত্রো। বাকি ৭ জন ইতালীয় এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

শুক্রবার হলি আর্টসান রেস্তারায় জঙ্গি হামলায় নিহত হন এদের সবাই। দেশের রপ্তানি বাণিজ্যের জন্য যা বড় ধরনের দুঃস্বপ্নের আশঙ্কা বয়ে আনতে পারে।

এ ঘটনায় তৈরি পোশাক রপ্তানিতে একটি নেতিবাচক অভিঘাত আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিনিয়োগের প্রায় স্থবির পরিস্থিতি আরও প্রলম্বিত হওয়ার আশঙ্কাও করছেন তারা।

এর আগে এ ধরনের জঙ্গি হামলা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারতসহ অনেক দেশেই ঘটেছে—তাই এটিকে আলাদাভাবে না দেখে বরং বিশ্বব্যাপী একটি সমস্যা হিসেবে বিবেচনা করার আহবান জানিয়েছেন পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-এর সভাপতি মো. সিদ্দীকুর রহমান।

এ ঘটনায় স্বল্প মেয়াদে বিনিয়োগ ও রপ্তানিতে কিছু প্রভাব পড়লেও ঘটনার পুনরাবৃত্তি রোধ করা গেলে দীর্ঘমেয়াদে কোনো সমস্যা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ