অর্থনীতি

গুলশান হামলা: বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে না

অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরায়ঁ জঙ্গি হামলায় বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন্ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার দুপুরে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

নিশ্চিন্তে ব্যবসা ও বিনিয়োগ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তাদেরকে শঙ্কিত না হতে এবং নিরাপত্তার আশ্বাসও দেন অর্থমন্ত্রী।

গুলশান ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে দেশের কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সংস্কারের তাগিদ দেন মন্ত্রী।

গুলশান হামলার কারণে দেশের অর্থনীতি ও বিনিয়োগে কোনো ধরনের প্রভাব পড়বে না— উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, যারা বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যে স্থবিরতার আশঙ্কায় ভুগছেন তারা টোটালি রাবিশ।

টানা ৯'দিনের ঈদের ছুটি কাটিয়ে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন অর্থমন্ত্রী। পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সম্প্রতি গুলশানে জঙ্গি হামলায় হতাহতদের ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার কারণ সামাজিক ও পারিবারিক অবক্ষয় বলে মনে করেন অর্থমন্ত্রী।

সন্তানের সঙ্গে বাবা-মায়ের সম্পর্ক আরো নিবিড় করতে হবে—দেশের কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনার তাগিদও দেন তিনি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে, বাংলাদেশ ব্যাংকের রির্জাভ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রী।

গত ৩০ মে ওই প্রতিবেদন হাতে পাওয়ার পর তা ‘পড়ে দেখে’ তারপর প্রকাশ করা হবে বলে জানান মুহিত।

সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে মন্ত্রী বলেন, দে হ্যাভ ফাইনালাইজ দ্য রিপোর্ট- সে অনুসারে অ্যাকশনও হচ্ছে, ইন এ ফিউ ডেইজ টাইম, আই শ্যাল রিলিজ দ্যা রিপোর্ট।

একইসঙ্গে সোনালী ব্যাংকে চেয়ারম্যান নিয়োগ দেয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।

গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশের এক বিলিয়ন ডলার সরিয়ে ফেলার চেষ্টা হয়। এরমধ্যে পাঁচটি মেসেজে আট কোটি ১০ লাখ ডলার যায় ফিলিপিন্সের একটি ব্যাংকে। আর আরেক আদেশে শ্রীলঙ্কায় পাঠানো হয় ২০ লাখ ডলার।

প্রসঙ্গত, ১ জুলাই (শুক্রবার) রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল। তাদের মধ্যে ৭ জনই ছিলেন মেট্রোরেল পরামর্শ।

এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরও ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ