অর্থনীতি

রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়েও ৭৪ কোটি ডলার বেশি হয়েছে

সার্বিক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ ৩৭০০ কোটি ডলার

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

চলতি অর্থবছরে দেশের সার্বিক রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৭০০ কোটি ডলার—যা গত অর্থবছরের চেয়ে ৮%বেশি আর চলতি অর্থবছরে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়েও ৭৪ কোটি ডলার বেশি হয়েছে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহম্পতিবার দুপুরে সচিবালয়ে এ তথ্য প্রকাশ করেন তিনি।

প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালে ৬ হাজার কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

গত ২০১৫-১৬ অর্থবছরে দেশের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৩৫০ কোটি ডলার। কিন্তু প্রকৃত অর্জন লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭৪ কোটি ডলার বেশি। অর্থাৎ গত অর্থবছরে মোট রপ্তানি হয়েছে ৩ হাজার ৪২৪ কোটি ডলার।

এ অর্জনের ওপর নির্ভর করেই চলতি অর্থবছরের জন্য রপ্তানিতে প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৮%-- সে হিসেবে চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৩৭০০ কোটি ডলার।

দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সক্ষমতা বিবেচনায় এ লক্ষ্য অর্জন করা সম্ভব বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, বিগত সময়ের মতো বিদায়ী অর্থবছরেও রপ্তানিতে তৈরি পোশাকের অবদান ছিল ৮২%। তবে একটিমাত্র খাতের ওপর রপ্তানি নির্ভরশীলতা থেকে বের হয়ে রপ্তানি বহুমুখী করতেও সরকার বিশেষ নজর দিচ্ছে।

সব মিলিয়ে স্বাধীনতার ৫০ বছরে দেশের রপ্তানি ৬ হাজার কোটি ডলারের মাইলফলক অতিক্রম করবে বলে সরকার আশাবাদী বলে জানান মন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ