অর্থনীতি

জমে উঠেনি রাজধানীর নিত্যপণ্যের বাজার

নিত্যপণ্যের বাজার
নিত্যপণ্যের বাজার

ঈদের পর এখনো পুরোপুরি জমে উঠেনি রাজধানীর নিত্যপণ্যের বাজার। পণ্যের যথেষ্ট সরবরাহ থাকলেও বাজারে ক্রেতাকম। তবে রোজায় জিনিসপত্রের দাম যে হারে বেড়েছিল, সরবরাহ বাড়লেও দাম চড়ছেই। তাল মিলিয়ে আরেক দফা বেড়েছে চিনির দাম।

সরবরাহ কমের অজুহাতে বেড়েছে মাছের দামও। কেবল সবজির বাজেরই রয়েছে কিছুটা স্বস্তি।

ঈদের ছুটির পর, প্রথম শুক্রবারের বাজার। ক্রেতা সমাগম অন্য সময়ের তুলনায় কিছুটা কম। কিন্তু পণ্য সরবরাহে কোন কমতি নেই। দামেও নেই কমতি। রোজায় পণ্যর দাম বাড়তে বাড়তে যে জায়গায় স্থির হয়েছিল, ঈদের পর দাম চড়ছে সেখান থেকেই।

এরইমধ্যে আবার প্রতি কেজি চিনিতে দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা। রোজায় চিনি বিক্রি হতে ৬৩ থেকে ৬৫ টাকা কেজি, আর এখন তা বিক্রি হচ্ছে ৭৩ থেকে ৭৫ টাকায়।

তবে কিছুটা স্বস্তি আছে সবজির বাজারে। আমদানি করা টমেটো ও বেগুনের দাম কিছুটা বাড়লেও, চাহিদা কম থাকায় কমেছে বেশিরভাগ সবজির দাম।

সবজি বাজারের স্বস্তি মিইয়ে যাচ্ছে, মাছের বাজারে এসে। প্রকারভেদে প্রতি কেজি মাছের দাম বেড়েছে ৫০ থেকে দেড়শ টাকা পর্যন্ত। বিক্রেতাদের অজুহাত সরবরাহ কম।

মাংসের বাজারেও নেই স্বস্তি। রোজার পরে, দাম কিছুটা কমার প্রত্যাশা থাকলেও, এখনো প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৪২০ টাকা কেজিতে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ