আরোপিত ভ্যাট প্রত্যাহার না করলে দেশের অধিকাংশ ছোট-মাঝারি বস্ত্রায়ন শিল্প বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বেকার হয়ে যাবে লক্ষ লক্ষ শ্রমিক।
রোববার সকালে রাজধানীতে বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যাণ্ড পাওয়ারলুম ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন-বিএসটিএমপিআইএয়ের আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন প্রতিষ্ঠানটির সভাপতি আজিজুল হক।
তিনি বলেন, কোনো অবস্থাতেই বস্ত্রবয়ন শিল্পের মালিকরা ১৫% ভ্যাট প্রদান করতে পারবে না— অতিরিক্ত ভ্যাটের জন্য দেশে কাপড়ের মূল্য এবং ব্যাংক খেলাপির সংখ্যা বেড়ে যাবে।
পাশাপাশি বিদেশি কাপড়ে বাজার সয়লাব হবে বলেও জানান আজিজুল হক।
পরে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী নিজেদের সীমাবদ্ধতার কথা জানিয়ে বয়নশিল্প মালিকদের আশ্বস্ত করেন।
তিনি বলেন, পণ্যের মান বৃদ্ধি করা গেলে ১৫% ভ্যাট দেয়া কঠিন হবে না।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: