যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তে শুনানি আবারো শুরু করতে ফিলিপাইনের সিনেটের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ।
স্থানীয় সময় রোববার এক অনুষ্ঠানে ফিলিপাইনের গণমাধ্যম ফিলস্টারকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রদূত জন গোমেজ এ কথা বলেন।
তিনি বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট আকুইলিনো কোকো পিমেন্টালের নেতৃত্বে আবারো সিনেট তদন্ত শুনানি শুরু হবে।
রাষ্ট্রদূত জানিয়েছেন, সিনেটর পিমেন্টালের সঙ্গে তার এ বিষয়ে কথা হয়েছে। পিমেন্টাল তাকে জানিয়েছেন ফিলিপাইনে যাওয়া ওই অর্থ বাংলাদেশের।
তদন্ত শুনানি চলবে বলেও আশ্বাস দিয়েছেন নতুন সিনেটর।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: