জঙ্গিবাদ দেশের টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবচেয়ে বড় বাধা বলে জানিয়েছেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান।
বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ উন্নয়ন পরিষদের গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে না পারলে টেকশই উন্নয়ন লক্ষমাত্রা পূরণ সম্ভব নয়।
এসময় সাবেক গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, টেকশই উন্নয়নে জনগণের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সরকার যত দ্রুত জনগণকে তার ক্ষমতা ফিরিয়ে দেবে তত দ্রুত দেশের উন্নয়ন সম্ভব।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: