অর্থনীতি

রিজার্ভ চুরি: ডলার উদ্ধারের খুব কাছাকাছি বাংলাদেশ

রিজার্ভ চুরি
রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে দেড় কোটি ডলার উদ্ধারের খুব কাছাকাছি চলে এসেছে বলে জানিয়েছেন ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ।

টাকা উদ্ধারের জন্য বর্তমানে ফিলিপাইন সফরে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল। ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে টাকা ফেরত দেয়ার আগে ওই অর্থ যে বাংলাদেশ ব্যাংকের তা প্রমান করতে হবে।

এদিকে, ম্যানিলার রিজাল ব্যাংক হয়ে ওই অর্থ দেশটির বিভিন্ন ক্যাসিনোতে ছড়িয়ে পড়ার দায়ে ব্যাংকটিকে দুই কোটি এক লাখ ডলার জরিমানা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

রিজার্ভ থেকে চুরি হওয়া আট কোটি ১০ লাখ ডলারের মধ্যে দেড় কোটি ডলার ফিলিপাইন থেকে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ওই টাকা উদ্ধারের জন্য এখন ফিলিপাইন সফরে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল।

দেশটির বিচার বিভাগের নির্দেশনা অনুযায়ী ওই পরিমাণ অর্থের মালিকানা দাবি করে শুক্রবার আদালতে মামলার সঙ্গে জমা দেয়ার জন্য একটি হলফনামা তৈরি করেছেন তারা।

শুক্রবার ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দেড় কোটি ডলার উদ্ধারের একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছেন তারা।

তিনি আশা করছেন, বাকী অর্থ উদ্ধারের জন্য সিনেট কমিটি শিগগিরই শুনানি শুরু করবে, যাতে মামলা কোন পর্যায়ে আছে সেব্যাপারে বিস্তারিত জানা যাবে।

এদিকে, ম্যানিলার রিজাল ব্যাংক হয়ে ওই অর্থ দেশটির বিভিন্ন ক্যাসিনোতে ছড়িয়ে পড়ার দায়ে ব্যাংকটিকে দুই কোটি ১০ লাখ ডলার জরিমানা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ফিলিপাইনের ইতিহাসে এটিই কোন ব্যাংককে সবচেয়ে বেশি অর্থ জরিমানা করার ঘটনা।

রিজাল ব্যাংক জানিয়েছে আগামী এক বছরে দুই কিস্তিতে এ অর্থ তারা পরিশোধ করবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ