অর্থনীতি

বায়ু চালিত বিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদিত

একনেক
একনেক

উন্নত বিশ্বের মত বাংলাদেশেও বাতাস থেকেও বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার— এজন্য পাইলট প্রকল্প হিসেবে ফেনির সোনাগাজিতে একটি বায়ু চালিত বিদ্যুৎ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত একনেক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। পরে সাংবাদিকদের এ তথ্য মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, এ প্রকল্পটি সফল হলে দেশের অন্যান্য যায়গায়ে বায়ু চালিত বিদ্যুৎ কেন্দ্র নির্মান করা হবে।

মুস্তফা কামাল বলেন, ফেনীর সোনাগাজিতে ১০০ মেগাওয়াট বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র এবং ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণের জন্য ১০২ কোটি টাকা ব্যয় অনুমোদন করেছে একনেক।

একনেকের বৈঠকে ১ হাজার ৮'শ ১৭ কোটি টাকা ব্যায়ে মোট ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রান্তিক কৃষকদের সহোযোগিতার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণসহ ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

পরিকল্পনামন্ত্রী মূল্যস্ফীতির হালনাগাত তথ্যও উপস্থাপন করে আরো বলেন, পয়েন্ট টু পয়েন্টে গত জুলাই মাসে মুল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৪ শতাংশ।

এছাড়া একনেক বৈঠকে বন্যা পরবর্তী ভাঙ্গন ঠেকানো এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে যথাযথ ব্যবস্থা নেতি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ