অর্থনীতি

রিজার্ভ চুরি: শিগগরিই প্রকাশ হবে তদন্ত প্রতিবেদন

রিজার্ভ চুরি
রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন খুব শিগগরিই প্রকাশ করা হবে— এরইমধ্যে প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে আর সুইফট কর্তৃপক্ষ চাইলে প্রতিবেদনের অংশবিশেষ তাদেরকেও সরবরাহ করা হবে।

রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত প্রতিবেদনে যাদের দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের কাউকেই ছাড় দিবে না সরকার।

বুধবার এক সাক্ষাতকারে দেশটিভিকে এসব কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা ঘটেছে গত ৫ ফেব্রুয়ারি, প্রায় ৬ মাস আগে।

এ নিয়ে সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনের তদন্ত কমিটি বেশকিছু সুপারিশসহ গত ৩০ মে অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবদেন জমা দিয়েছেন। কিন্তু ওই প্রতিবেদন এখন বাক্সবন্দি।

ঈদের পরপরই তদন্ত প্রতিবেদন প্রকাশ করার প্রতিশ্রতি দিয়ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

কিন্তু কথা দিয়েও তিনি ওই প্রতিবেদন প্রকাশ করেননি। তবে, অর্থমন্ত্রণালয় এ প্রতিবদেন প্রকাশের জন্য এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানান প্রতিমন্ত্রী মান্নান।

ফরাসউদ্দিনের তদন্ত প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদের মধ্যে কাউকে কাউকে বাঁচাতে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না— বাজারে এসব গুজব নাকচ করে দেন অর্থ প্রতিমন্ত্রী।

তবে রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়ায় সরকার অনেক দূর এগিয়েছে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ