অর্থনীতি

সিল্ডিন্ডার গ্যাসের মনোপলি ভেঙে দেয়া হবে: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

গৃহস্থালিতে গ্যাস ব্যবহারের বিপক্ষে আবারো নিজের অবস্থান তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, রান্না-বান্নার কাজে পর্যায়ক্রমে গ্যাসের সরবরাহ বন্ধ করে দিবে সরকার আর এ নিয়ে আন্দোলন করে কোনো লাভ হবে না।

শনিবার রাজধানীতে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সিল্ডিন্ডার গ্যাস সহজলভ্য করতে ব্যবসায়ীদের মনোপলি ভেঙে দেয়া হবে। দেশে গ্যাসের মজুদ অফুরন্ত— এ ধারণা থেকেই এক সময় রান্নার কাজে গ্যাসের সংযোগ দেয়া হয়েছিল। তবে এখন সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে।

নায্যমুল্যে সিলিন্ডার গ্যাসের সরবরাহ নিশ্চিত করছে— উল্লেখ করে তিনি আরো বলেন, পাইপ লাইনে গ্যাসের বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস ব্যবহবারে উৎসাহিত করছে সরকার।

আর আবাসিকে গ্যাসের ব্যবহার বন্ধে রাজনৈতিক নেতাদেরই প্রথমে উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়ে জ্বালানি সচিব নাজিমউদ্দিন চৌধুরী বলেন, সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীদের মনোপলি ভেঙে দিতে এরইমধ্যে জ্বালানি বিভাগ কাজ শুরু করেছে।

সরকারের মন্ত্রী-এমপিরা আবাসিকে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বন্ধ করলে সাধারণ মানুষ উৎসাহিত হবে বলে মনে করেন জ্বালানি সচিব।

এ সময় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী বলেন, জ্বালানি নিরাপত্তায় দেশের পাশাপাশি বিদেশেও জ্বালানির সন্ধানের প্রয়োজন।

এদিকে, বর্তমানে দেশে উৎপাদিত গ্যাসের প্রায় ১৩% ব্যবহার হচ্ছে গৃহস্থালীতে রান্নার কাজে। জ্বালানি সংকটের বর্তমান প্রেক্ষাপটে সরকার একে অপচয় মনে করছে। এ ধারাবাহিকতায় আবাসিকে আর গ্যাসের সংযোগ দেয়া হচ্ছে না।

বিদ্যমান সংযোগগুলোতেও পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ বন্ধের চিন্তা করছে সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ