নির্বাচন কমিশনে (ইসি) গত বছরের দলীয় আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধি দল।
২০১৫ সালে আওয়ামী লীগ আয় করেছে ৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা আর ব্যয় করেছে ৩ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা। মঙ্গলবার সকালে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়।
প্রতিনিধি দলে ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবাহান গোলাপ ও আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান।
এরপর মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে হিসাব জমা দেয়।
গত বছর বিএনপির আয় হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৩ হাজার ৩৬৫ টাকা ও ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৬৪৯ টাকা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: