রিজার্ভের অর্থ চুরি উদ্ধারে ঐক্যমতে পৌঁছেছেন বাংলাদেশ ব্যাংক, নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংক (ফেড), আর্থিক লেনদেনের বার্তা আদানপ্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠানের (সুইফট) কর্মকর্তারা।
নিউইয়র্কে প্রতিষ্ঠানগুলোর এক ত্রিপক্ষীয় বৈঠক পরে এ বিষয়ে একমত পোষণ করেন তারা। পাশাপাশি ভবিষ্যতে চুরি ঠেকাতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন তারা।
এর আগে ফেডারেল রিজার্ভ ব্যাংক ও সুইফটের ঘটনায় অবহেলার দায়ে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে না বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহার বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, মামলা করার পরিবর্তে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার উদ্ধারে ওই দুটি প্রতিষ্ঠানের সহায়তা চাওয়া হবে।
তবে এই সিদ্ধান্তের পেছনে কি কারণ আছে তা ব্যাখ্যা করেননি তিনি।