দেড় হাজার মেগাওয়াটের ৩টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা আরও ৪ হাজার মেগাওয়াট বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর জন্য সময় লাগবে ১০ বছর এবং অর্থ ব্যয় হবে ৪২ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেন।
তিনি জানান, নরসিংদীর ঘোড়াশাল, খুলনার গোয়ালপার এবং সিরাজগঞ্জের বাঘাবাড়ি; অনেক পুরোনো এই ৩টি বিদ্যুৎকেন্দ্রে ব্যাপক সংস্কার করা হবে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়াবে সাড়ে ৫ হাজার মেগাওয়াট বলেও জানান প্রতিমন্ত্রী।
এরই মধ্যে এর সম্ভাব্যতা যাচাই করা হয়েছে গেছে—উল্লেখ করে নসরুল ইসলাম বলেন, অ্যাকশন প্লান তৈরি করে, ডিসেম্বর থেকে সংস্কারের কাজ শুরু হবে। ডুয়েল ফুয়েল ভিত্তিক এ কেন্দ্রগুলোতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে ফার্নেস ওয়েল অথবা এলএনজি বলেও জানান তিনি।