নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়ন করতে আরো সময় চান ব্যবসায়ীরা— এরইসঙ্গে প্যাকেজ মূসকের পরিমাণ আরো ২০% কমানোর দাবিও তাদের।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের (এফবিসিসিআই) প্রতিনিধিরা।
বৈঠকে অর্থবিল-২০১৬ এর বিভিন্ন দিক তুলে ধরে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে বেশ কিছু প্রস্তবনা তুলে ধরনে ব্যবসায়ীরা।
পরে এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা সাংবাদিকদের বলেন, তৈরি পোশাক শিল্পে উৎসে কর ০.৭% নির্ধারণসহ ব্যবসায়ীদের অনেক দাবিই বাজেটে মেনে নেয়া হয়েছে। এছাড়াও নতুন মূসক আইন বাস্তবায়নও এক বছর পিছিয়ে দেয়া হয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য এক বছর যথেষ্ট সময় নয়— বলে মনে করছেন ব্যবসায়ীরা।
তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেননি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ব্যবসায়ীদের এ প্রস্তাবের যৌক্তিকতা আরো পর্যালোচনা করার কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ব্যাপক পর্যালোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে।
আর দেশের অন্যান্য নৌ-বন্দরের চেয়ে পানগাঁও নৌবন্দরের শুল্ক হার কমানোর যে দাবি ব্যবসায়ীরা করে আসছিলো তা নাকচ করে দেন আবুল মাল আব্দুল মুহিত।