অর্থনীতি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিলি বন্দর ৭ দিন বন্ধ

হিলিবন্দর
হিলিবন্দর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম সাত দিন বন্ধ থাকবে।

রোববার সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন এ তথ্য জানিয়েছেন।

বন্দরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

লিটন বলেন, সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকেই বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে— এ সময়ে বন্দরের বেসরকারি ওয়্যার হাউস পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য ওঠা-নামার কাজও বন্ধ থাকবে।

ঈদের ছুটি শেষে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে— বন্ধের বিষয়টি ভারতের হিলির ব্যবসায়ীদের পত্রের মাধ্যমে জানানো হয়েছে।

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

তিনি ইমিগ্রেশন চেকপোস্টে সরকারি ছুটির কোনো সুযোগ নাই— প্রতিদিন ইমিগ্রেশনের কার্যক্রম শুরু হয় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ