অর্থনীতি

বাৎসরিক আয় আড়াই লাখ টাকার বেশি হলেই দিতে হবে কর

কর
কর

মাসিক বেতন ১৬ হাজার টাকা বা তার বেশি হলেই চাকরিজীবীদের বাধ্যতামুলকভাবে আয়কর বিবরনী জমা দিতে হবে আর বাৎসরিক আয় আড়াই লাখ টাকার বেশি হলেই দিতে হবে কর।

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী, বেতন ১৬ হাজার টাকা হলেই আয়কর বিবরনী জামা দেয়া বাধ্যতামূলক। অগ্রিম কর কেটে নিয়োগদাতা প্রতিষ্ঠান সরকারি কোষাগারে আয়কর জমা দেবে। বেসরকারি পর্যায়েই সব চাকরিজীবীরই ইটিইএন থাকতে হবে। মূল বেতন ছাড়া অন্যসব ভাতার উপর কোনো কর দিতে হবে না। তাই তার বাৎসিক করযোগ্য আয় ৩৩,৩৩৩*১২=৪০,০০০০ টাকা।

এ আয়ের উপর এক বছরে কর আসে ১৫ হাজার টাকা— আবার একলাখ টাকা পর্যন্ত বিনিয়োগে করছাড় পাবে ১৫ টাকা। সে হিসেবে বছর শেষে তাকে কোনো কর দিতে হবে না।

তবে এমন নিয়মের বিপরীতে বিশ্লেষকরা বলেন, ১৬ হাজার টাকা বেতনে কোনভাবেই করারোপ করা যাবে না। এমনকি ঠিকভাবে হিসাব করলে প্রচলিত আইনে ৬০ হাজার টাকা পর্যন্ত বেতনও হবে করমুক্ত।

তারা আরো বলেন, চাকরিজীবীদের করজালে আটক করতেই এমন উদ্যোগ সরকারের। আয়কর বিবরনী জমা দেয়ার মাধমে সরকার চাইছে, আগেভাগেই চাকরিজীবীদের করজালে অন্তর্ভূক্ত করতে। তারপর যখনই আয় করযোগ্য হবে তখন থেকেই কর কাটা হবে।

এদিকে, বর্তমানে দেশে ইটিআইএন ধারীর সংখ্যা ১৮ লাখের কিছু বেশি। এর মধ্যে কর দেন প্রায় ১২ লাখ আর আগামী কয়েক বছরের মধ্যে এ সংখ্যা ২০ লাখের উপরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ