অর্থনীতি

অস্বচ্ছতা- জবাবদিহীতার অভাব ব্যাংকিং খাতের বড় সমস্যা

ব্যাংকিং খাত
ব্যাংকিং খাত

অস্বচ্ছতা- জবাবদিহীতার অভাব এবং ব্যাপক খেলাপী ঋণের সংস্কৃতি দেশের ব্যাংকিং খাতের জন্য সবচেয়ে বড় সমস্যা— একটি শক্তিশালী আর্থিক খাত প্রতিষ্ঠায় এসবের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন।

রোববার সকালে রাজধানীতে আন্তর্জাতিক ব্যাংকার্স অ্যান্ড অ্যাকাডেমিকস সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসব সমস্যা দূর করতে বাংলাদেশ ব্যাংক কাজ করেছে বলে জানিয়েছেন গভর্নর ফজলে কবির আর দেশের আর্থিক খাতের নিরাপত্তায় আরো গবেষণার তাগিদ দিয়েছেন আলোচকরা।

আর্থিক খাতের ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট। সম্মেলনে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন।আপস.

ফরাসউদ্দিন তার বক্তব্যে দেশের সামগ্রিক অর্থনীতির চিত্র তুলে ধরেন। তার মতে, অর্থনীতির সঙ্গে দেশের ব্যাংকিং খাতের আকারও বাড়ছে। কিন্তু ঋন খেলাপী, চুরি,জালিয়াতির মত সমস্যা রয়েই গেছে।

তবে গভর্নরের দাবি, খেলাপী ঋণ কমিয়ে আনাসহ আর্থিক খাতের সামগ্রিক নিরাপত্তায় বাংলাদেশ ব্যাংক এখন অনেক তৎপর।

বর্তমান বিশ্বে যেভাবে সাইবার ঝুকি বাড়ছে, তাতে এ খাতের নিরাপত্তায় আরো্ বেশি গবেষনার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

২ দিন ব্যাপী এই ব্যাংকিং সম্মেলন শেষ হবে ২৬ সেপ্টেম্বর সোমবার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ