অর্থনীতি

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সূচকে একধাপ এগুলো বাংলাদেশ

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বৈশ্বিক প্রতিযোগিতার সূচকে আগের চেয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ।

২০১৫-১৬ অর্থবছরে ১৩৮ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে ১০৬ যা গতবছরে ছিল ১০৭।

বুধবার সকালে রাজধানীতে প্রতিবেদনটি প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।

তবে যেভাবে বাংলাদেশের অগ্রগতি হওয়া দরকার সেভাবে অগ্রগতি লাভ করতে পারেনি। এছাড়া অপর্যাপ্ত অবকাঠামো নির্মাণ,দুর্নীতি কমেনি বলে ও প্রতিবদেনে উল্লেখ করা হয়।

সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ২০১৬-১৭ অর্থবছরের প্রতিবেদন প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি।

এবারের প্রতিবেদনে বিশ্বের ১৩৮ দেশের ৭৯ টি মাঝারি ও বড় ব্যবসা প্রতিষ্ঠানের ওপর জরিপ করে বৈশ্বিক সক্ষমতা প্রতিবেদন প্রকাশ করে তারা। বৈশ্বিক সক্ষমতায় টানা আটবারের মতো প্রথম অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড।

প্রতিবেদনে দেখা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে ভারতের সবচেয়ে খারাপ করেছে পাকিস্তান। আর বাংলাদেশ ক্রমান্বয়ে এগুচ্ছে তবে যেভাবে অগ্রগতি দরকার সেভাবে হচ্ছে না বলে জানিয়েছে সিপিডি।

বাংলাদেশ অভ্যন্তরীণ বিবেচনায় ভালো করলেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে তারা।

এসময় তারা ব্যবসা-বাণিজের পরিবেশ তৈরি করতে অবকাঠোমো নির্মাণের পাশাপাশি জ্বালানির মূল্য হ্রাস করার ওপর গুরুত্বারোপ করে সিপিডি।

মধ্যম আয়ের দেশে পৌঁছাতে হলে বাংলাদেশকে বাণিজ্যিক খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দুর্নীতি রোধ করে সুশাসন, স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার কথা জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ