চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৮ .৭ চার শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ অর্থনৈতিক পরিষদ (একনেক) বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ওই সময়ে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক পাঁচ তিন শতাংশে। বৈঠকে ৩ হাজার ৫৮৯ কোটি টাকার ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।
চীন থেকে আরো দুইশ’কোচ কেনা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের জন্যএ কথা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন কোচগুলো কিনতে ৯২৭ কোটি ৯১ লাখ টাকা ব্যয় হবে। একনেক সভায় অনুমোদিত হয় কোচ কেনার বিষয়টি।
আর সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ২০২০ সালের মধ্যে কোচগুলো সংযুক্ত হবে রেলওয়ের বহরে। বাংলাদেশ রেলওয়ের সব মিটারগেজ ও ডুয়েলগেজ সেকশনে এই যাত্রীবাহী কোচগুলোকে ব্যবহার করা হবে। ২০০টি কোচের মধ্যে থাকবে ২৮টি এমজি স্টেইনলেস স্টিল এয়ার কন্ডিশন স্লিপার কোচ, ৩৬টি এমজি স্টেইনলেস স্টিল এয়ার কন্ডিশন চেয়ার কার এবং ৯৬টি শোভন ক্যারেজ। এছাড়া ২৬টি গার্ড ব্রেকসহ ১৫টি পাওয়ার কার সংগ্রহ করারও উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।