চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬.৯% হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
মঙ্গলবার প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক আউটলুক-অক্টোবর ২০১৬’ এ তথ্য জানায় সংস্থাটি।
এতে বলা হয়, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার হবে ৬.৯%। এছাড়াও ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কিছুটা কমে সাড়ে ৬% হতে পারে।
এবার গ্লোবাল ইকোনমিক আউটলুকে চলতি অর্থবছরে বৈশ্বিক অর্থনীতির গতি মন্থর হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আইএমএফ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: