অর্থনীতি

চীনের প্রধানমন্ত্রীর সফরে রপ্তানির সুযোগ বাড়বে বাংলাদেশের

শেখ হাসিনা- শি চিন পিং
শেখ হাসিনা- শি চিন পিং

চীনের প্রধানমন্ত্রী শি চিন পিংয়ের আসন্ন সফরকে বাংলাদেশের জন্য একটি সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

তার এ সফরে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারিত্ব আরোও বাড়ানোর পদক্ষেপ নিতে সরকারকে পরামর্শ দিয়েছেন তারা।

রোববার সকালে রাজধানীতে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ আয়োজিত এক আলোচনা সভায় তারা এ পরামর্শ দেন।

আর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সরকার সে পথেই হাটছে।

শি চিন পিংয়ের সফরে বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ানোর জন্য অনেকগুলো সমঝোতা স্মারক সই হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ-চীন বন্ধুত্ব; প্রত্যাশা ও প্রাপ্তি। এ নিয়ে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম- ইআরএফ আয়োজিত আলোচনায় দেশ দুটির মধ্যে গত ৪০ বছরের রাজনৈতিক-অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে পারস্পারিক সম্পর্কের চিত্র তুলে ধরা হয়।

গত অর্থবছরে বাংলাদেশ চীনে রপ্তানি করেছে ৮০ কোটি ডলারের পণ্য আর চীন থেকে আমদানি করেছে তার চেয়ে প্রায় ১২ গুণের বেশি।

বিশেষজ্ঞদের মতে, চীনের বাজারে রয়েছে বিশাল সম্ভাবনা।

চীন বর্তমানে বিশ্বের দ্বিতিয় অর্থনৈতিক শক্তিধর দেশ। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের বিনিয়োগকারীরা। বাংলাদেশেও তারা ১ নম্বর বৈদেশিক বিনিয়োগকারী হতে চায়। এ সুযোগ নিতে সরকারকে পরামর্শ দিয়েছেন আলোচকরা।

বাণিজ্যমন্ত্রী জানান, চীনের বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাতে প্রস্তুত বাংলাদেশ— এরইমধ্যে তাদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজও চলছে।

বিশেষজ্ঞরা বলেন , বাংলাদেশে চীনের বিনিয়োগ যত বাড়বে দেশটিতে বাংলাদেশের রপ্তানিও তত বাড়বে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ