অর্থনীতি

অর্থনীতিতে নোবেল পেলেন অলিভার ও বেন

অলিভার ও বেন
অলিভার ও বেন

‘কনট্র্যাক্ট থিওরি’ এর জন্য এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাজ্য বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের অলিভার হার্ট এবং ফিনল্যান্ড বংশোদ্ভূত বেঙ্গত হোমস্ট্রম।

অলিভার হার্ট যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং বেঙ্গত হোমস্ট্রম যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব আইটির (এমআইটি) অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক।

সোমবার দুপুরে নরওয়েতে ‘দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স’ এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করে।

নোবেল কমিটির ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়, আধুনিক অর্থনীতি অসংখ্য চুক্তির ওপর দাঁড়িয়ে রয়েছে। হার্ট ও হোমস্ট্রম তাদের নতুন তত্বটিতে বাস্তব চুক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সে বিষয়টি উপস্থাপন করেছেন।

শেয়ার হোল্ডার ও শীর্ষ ব্যবস্থাপনা নির্বাহী , বীমা কোম্পানি ও গাড়ির মালিক অথবা সরকারি কর্তৃপক্ষ ও এর যোগানদাতার মধ্যেসহ সমাজে বিভিন্ন চুক্তিভিত্তিক সম্পর্ক রয়েছে।

আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে দুই অর্থনীতিবিদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার তারা ভাগ করে নেবেন।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুসারে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতি বছর চিকিৎসা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ