অর্থনীতি

চীনের বাজার বাংলাদেশের অর্থনীতে সম্ভাবনার দরজা খুলবে: সিপিডি

সিপিডি
সিপিডি

চীনের বাজারে প্রবেশ করতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বিরাট সম্ভাবনার দরজা খুলে যাবে বলে জানিয়েছে সেন্টার পলিসি ডায়ালগ-সিপিডি।

বৃহস্পতিবার রাজধানীতে দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সামিট উপলক্ষে সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশকে এগিয়ে যেতে হলে চীনের পাশাপাশি ভারতের সহযোগিতারও বিকল্প নেই।

এসময়, বাংলাদেশের উন্নয়নে চীন ও ভারতের অংশীদারিত্ব বাড়ানোর পাশাপাশি সার্ককে আরো গতিশীল করার কথাও জানান সিপিডির গবেষকরা।

আগামী ১৫ ও ১৬ অক্টোবর রাজধানীতে অনুষ্ঠিত হবে নবম দক্ষিণ এশীয় অর্থনৈতিক সামিট। দুই দিনব্যাপী এই সম্মেলন সফল করতে রাজধানীতে এর বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরে সিপিডি জানায় বাংলাদেশ ছাড়া সাতটি দেশের প্রায় ৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছে।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিপিডি নির্বাহী বলেন, দক্ষিণ এশীয় অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি যেসব দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে চায় তাদের জন্য বাজার সৃষ্টি করে দিতে হবে সরকারকে।

চীনসহ প্রতিবেশী সকল দেশের মধ্যে ভারসাম্য রেখে শান্তিপূর্ণ অগ্রগতির প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।

রাজনৈতিক দ্বন্দ্ব দূর করে সার্ককে আরো গতিশীল করার প্রয়োজনিতার কথাও তুলে ধরেন সিপিডির গবেষক ফাহমিদা খাতুন।

বিমসটেক ও সার্কের পাশাপাশি উপ-আঞ্চলিক সংস্থাটিকে সঙ্গে নিয়েই বাংলাদেশের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনার কথা বলেন, গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ