অর্থনীতি

বিশ্বব্যাংকের সঙ্গে যে তিক্ততা তৈরি হয়েছিল তা কেটে যাবে, আশা অর্থমন্ত্রীর

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

বিশ্বব্যাংকের সঙ্গে পদ্মা সেতু নিয়ে যে তিক্ততা তৈরি হয়েছিল প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের এ সফরে তা কেটে যাওয়ার আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এওববার তিন দিনের ঢাকা সফরে এসেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তাকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রায় ১০ বছর পর বিশ্বব্যাংকের কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এসেছেন। পদ্মা সেতু নিয়ে যে তিক্ততা তৈরি হয়েছিল এ সফরে তা কেটে যাওয়ার আভাস দিচ্ছে এ সফর।

অর্থমন্ত্রী জানান, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি কিমের এ সফর।

কাল- সোমবার বিশ্ব দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেবেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। এ সফরের সময় বাংলাদেশকে প্রায় ৬ লাখ কোটি টাকার সহায়তার প্রতিশ্রুতি দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

এবারের বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবসে, সাফল্যের সঙ্গে নিম্ন-মধ্য আয়ের দেশে পরিণত হওয়ায় বাংলাদেশের অগ্রগতি দেখতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের এই ঢাকা সফর। দীর্ঘদিন ধরে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে সংকট চলছিল তার বরফ গলতে শুরু করেছে বলেই ধারণা করছেন সবাই।

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে একশ' ২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। দুর্নীতির দায় কাধে নিয়ে পদত্যাগ করেন ওই সময়ের যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন যা বিশ্বব্যাংকের দেয়া চুক্তি পুনর্বহালের অন্যতম শর্ত। যদিও পরে আন্তর্জাতিক তদন্তে দুর্নীতির কোনো প্রমাণ না মিললেও ফিরে আসেনি সংস্থাটি।

বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকে সম্পর্কের যে তিক্ততার সৃষ্টি হয়েছিল জিম ইয়ং কিমের এ সফরে তার ইতি ঘটবে বলেই আশা করছে বিশ্বব্যাংকের কর্মকর্তারা। এরই মধ্যে ২০১৫-১৬ অর্থ বছরে এক দশমিক ১৬ বিলিয়ন ডলার অর্থ ছাড় করেছে যা আগে এক বিলিয়নও ছাড়ায়নি। বিশ্বব্যাংকের সঙ্গে যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার আবাস দিয়েছেন অর্থমন্ত্রীও।

কিমের ঢাকা সফরকে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি হিসেবে দেখছেন অর্থমন্ত্রী। সোমবার বিকেল ৩টায় ওসমানি স্মৃতি মিলমায়তনে দারিদ্রমুক্ত বিশ্বে বাংলাদেশ শীর্ষক পাবলিক লেকচারে বিশেষ অথিতির বক্তব্য দেবেন তিনি।

বিশ্ব দারিদ্র মোচন দিবসের এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জিম ইয়ং কিম বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে। সবশেষে বিশ্বব্যাংকের অর্থায়নে করা কি

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ