জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় আগামী তিন বছরে বাংলাদেশকে ২০০ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
পদ্মা সেতু প্রকল্পের বিষয়েও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাংক মনে করে যে কোনো প্রকল্পই দুর্নীতিমুক্ত হওয়া উচিত।
মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে বাংলাদেশের ভবিষ্যত সুন্দর— দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স দেখাবে বলেও আশা প্রকাশ করেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।
দুই দিনের সফর শেষে ঢাকা ত্যাগের প্রাক্কালে আগারগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্বব্যাংক প্রসেডিন্ট জিম ইয়ং কিম।
জলবায়ুর ঝুকি মোকাবেলায় বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ঋণ সহায়তার ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি বলেন, জলবায়ু প্রকল্পে আগামী তিন বছরে বাংলাদেশকে ২০০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক।
আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে বিশ্বব্যাংক প্রসেডিন্ট বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।
প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশে বিনিয়োগের কথা জানিয়ে কিম বলেন, বাংলাদেশের উন্নয়নে আগের মতোই পাশে থাকবে বিশ্বব্যাংক।
পদ্মা সেতু প্রকল্পের বিষয়েও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাংক মনে করে যে কোনো প্রকল্পই দুর্নীতিমুক্ত হওয়া উচিত।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বিকেলে গণভবনে অনুষ্ঠিত এই সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন পরিকল্পনা পূর্ণ আস্তা প্রকাশ করেছেন করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।
জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় শেখ হাসিনা সরকারকে সব ধরনের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক বলে জানান তিনি।