অর্থনীতি

৩০ অক্টোবর থেকে সব পেট্রোলপাম্পে ধর্মঘটের হুমকি

পেট্রোলপাম্পে ধর্মঘটের হুমকি
পেট্রোলপাম্পে ধর্মঘটের হুমকি

তেল বিক্রির কমিশন বৃদ্ধি, পেট্রোলপাম্প-সংলগ্ন জমির মাশুল কমানোর দাবিসহ বার দফা দাবি মানা না হলে আগামী ৩০ অক্টোবর দেশের সব পেট্রোলপাম্পে লাগাতার ধর্মঘট কর্মসূচি পালন করবে।

বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে একটি হোটেলে সংবাদ সম্মেলন বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ হুমকি দিয়েছে।

আগামী দশ দিনের মধ্যে সরকারের দেয়া প্রতিশ্রুতিসহ ১২ দাবি পূরণের আহ্বান জানান সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক।

এ সময় তিনি বলেন, তা না হলে আগামী ৩০ অক্টোবর রোববার সকাল ৬টা থেকে দেশের সব পেট্রোলপাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।

তিনি আরো বলেন, দাবি দাওয়া পূরণের বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে মন্ত্রণালয়ে গেলেও কোনো সুরাহা হয়নি।

সংগঠনটির নেতা-কর্মীরা তেল বিক্রির কমিশন বৃদ্ধি, পেট্রোলপাম্প-সংলগ্ন জমির মাশুল কমানোর দাবিসহ ১২ দফা দাবি তুলে ধরেন। নয় ঘণ্টার ধর্মঘটে দাবি আদায় না হওয়ায় এবার সরকারকে ১০ দিন সময় বেধে দেন তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সড়ক ও জনপথ বিভাগ নির্ধারিত পেট্রলপাম্প-সংলগ্ন জমির শতাংশপ্রতি ভাড়া শহরের জন্য ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা ও গ্রামের জন্য ৪০০ থেকে ৯০০ টাকা ছিল। এখন এই ভাড়া বাড়িয়ে শতাংশপ্রতি লক্ষাধিক টাকা করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে গ্রামে শতাংশপ্রতি ৪০০ টাকার পরিবর্তে দুই লক্ষাধিক টাকা পরিশোধ করতে হবে। তারা এই অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির বন্ধের দাবি জানান।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে তেল বিক্রির কমিশন ও ট্যাংক লরির ভাড়া বাড়াতে হবে, ট্যাংক লরিকে পৃথক প্রতিষ্ঠান হিসেবে নতুন এসআরও জারি করতে হবে, ভেজাল রোধে প্রতিটি ডিপোতে রনটেস্ট-ব্যবস্থা নিতে হবে, পেট্রোলপাম্প স্থাপনের নীতিমালা পুনর্বিন্যাস করতে হবে ইত্যাদি।

এর আগে একই দাবিতে গত ২৮ আগস্ট সংগঠনটি সারাদেশের পেট্রোলপাম্পে নয় ঘণ্টা প্রতীকী কর্মবিরতি পালন করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ