অর্থনীতি

পরিবেশ বান্ধব কলকারখানা স্থাপনে অগ্রাধিকার দিচ্ছে সরকার

ডক্টর গওহর রিজভী
ডক্টর গওহর রিজভী

দেশের পরিবেশ রক্ষার প্রতি দৃষ্টি রেখে সরকার পরিবেশ বান্ধব কলকারখানা স্থাপনে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী।

সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ পেট্রো কেমিক্যাল কোম্পানি লিমিটেড ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ শিল্প প্রতিষ্ঠানের প্লাস্টিক বর্জ্য রিসাইকেলের নতুন বোতল তৈরি কারখানা উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

পরিবেশ ভিত্তিক শিল্পকারখানায় প্রয়োজনীয় ইনসেনটিভ প্রদানে এগিয়ে আসার ব্যাপারে সরকারের কাছে প্রস্তাব দেয়ারও আশ্বাস দেন ডক্টর গওহর রিজভী।

এ সময় বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীক সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি।

এছাড়াও ব্যবসায় এ দেশের অগ্রগতি দেখে মার্কিন যুক্তরাষ্ট্র দিন দিনই যৌথ বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর এ পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ