বর্তমানে দেশে জিডিপি প্রবৃদ্ধি ৭.১১% বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে বিষয়টি উপস্থাপন করেন।
দেশের ইতিহাসে এ প্রথম মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৭% এর ঘর অতিক্রম করেছে। চলতি অর্থবছরের প্রাথমিক হিসেবে এ হার ৭.০৫% ধরা হয়েছিল। তবে চূড়ান্ত হিসেবে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭.১১%।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি-১ সম্মেলন কক্ষের সংস্কার কাজের জন্য একনেক সভা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
গত অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল ৬.৫৫%। এছাড়া জিডিপি প্রবৃদ্ধি ৬.৮% অর্জিত হবে বলে পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক। একইভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৬.৯% এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবিও) এ সময়ে প্রবৃদ্ধির হার ৭.১% জিডিপির পূর্বাভাস দিয়েছিল।
সব পূর্বাভাস ভুল প্রমাণ করে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জন এখন ৭.১১%।