অর্থনীতি

বিদ্যুৎ-জ্বালানি-কৃষি খাতে বিনিয়োগে আগ্রহী থাইল্যান্ড

‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো-২০১৬’
‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো-২০১৬’

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ঔষধ, পোশাক, জ্বালানি, সিরামিক, পাট ও পাটজাত পণ্য, ফার্নিচার, চামড়া ও চামড়াজাত পণ্য, শিপ বিল্ডিং এবং মোবাইল নেটওয়ার্ক খাতে বিনিয়োগে আগ্রহী থাইল্যান্ডের ব্যবসায়ীরা।

মঙ্গলবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং ব্যাংককে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ৩ দিনব্যাপী ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপো-২০১৬’ এর দ্বিতীয় দিনে প্যানেল আলোচনায় দেশটির ব্যবসায়ীরা এ আগ্রহ প্রকাশ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞিপ্তিতে জানানো হয়, প্যানেল আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন সুবিধার বিষয়গুলো তুলে ধরেন বাংলাদেশ ইকনমিক জোন অথিরিটির নির্বাহী চেয়ারম্যান পবণ চৌধুরী।

এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বাংলাদেশে বিনিয়োগে সরকারের প্রদত্ত সুযোগ-সুবিধা গুলো তুলে ধরে বাংলাদেশে থাইল্যান্ডের বিনিয়োগ আহ্বান করেন।

অনুষ্ঠানে থাইল্যান্ড বোর্ড অফ ইনভেস্টমেন্টের ডেপুটি সেক্রেটারি জেনারেল চকেডি কায়োস্যাং বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন এবং বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে থাইল্যান্ডের আগ্রহ প্রকাশ করেন।

এছাড়াও থাইল্যান্ডের দি ফেডারেশন অফ থাই ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ছিন ন্যামচেয়ারসিরি বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয় অনুষ্ঠানে।

আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রটারি হেদায়েতুল্লাহ আল মামুন থাইল্যান্ডের বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ