অর্থনীতি

আমলাতান্ত্রিক জটিলতা নিরসনসহ সুশাসন নিশ্চিত হলে বিনিয়োগ বাড়বে: বার্নিকাট

মার্শা বার্নিকাট
মার্শা বার্নিকাট

গতবছর বাংলাদেশে মার্কিন বিনিয়োগ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছিল—ওই সময়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করেছেন প্রায় ৫৮ কোটি ডলার।

বৃহহস্পতিবার দুপুরে আমেরিকান চেম্বার অব কমার্স-অ্যামচ্যাম আয়োজিত এক মধ্যাহ্ন ভোজে এ তথ্য জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

অবকাঠামো উন্নয়ন, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, শ্রমিক অধিকার এবং সুশাসন নিশ্চিত করা গেলে এ বিনিয়োগ আরও বাড়বে বলে জানান তিনি।

জবাবে মার্কিন বিনিয়োগকারীদের সর্বাত্মক সুবিধা দেয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম।

বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স-অ্যামচ্যামের মাসিক মধ্যাহ্নভোজ সভায় বিদেশি বিনিয়োগকারীদের সমস্যা তুলে ধরেন প্রতিষ্ঠানটির সভাপতি নুরুল ইসলাম।

বিশেষ করে সরাসরি মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের কাছে কিছু প্রস্তাব দেন অ্যামচ্যাম সভাপতি।

এগুলো হচ্ছে বিনিয়োগের সুরক্ষা, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, অবকাঠামো উন্নয়ন, স্থানীয় বিনিয়োগকারীদের চেয়ে বহুজাতিক প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের অধিক সুবিধা প্রদান, এবং ওয়ান স্টপ সার্ভিস।

অনুষ্ঠানে বিগত ৫ বছরে বাংলাদেশে মার্কিন বিনিয়োগের তথ্য তুলে ধরেন আ্যামচ্যাম সভাপতি।

তাতে দেখা যায়, ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বিনিয়োগ করেছেন প্রায় ২৭ কোটি ডলার। আর ২০১৫ সালে বিনিয়োগ করেছেন আগের চার বছরের মোট বিনিয়োগের দুই গুণেরও বেশি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগকারী বলে জানান তিনি।

এসব সমস্যা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান।

এ জন্যই বিনিয়োগ বোর্ড ও বেসরকারিকরণ কমিশন বিলুপ্ত করে সরকার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা গঠন করেছে বলেও জানান তিনি।

এর পাশাপাশি সরকার বিদেশি বিনিয়োগের শতভাগ সুরক্ষা দিবে বলেও জানান বিডা চেয়ারম্যান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ