'সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর' এ শ্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে এ বছরের আয়কর মেলা।
প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের ভবনে মঙ্গলবার এ মেলা শুরু হয়েছে।
এতদিন ঢাকার অফিসার্স ক্লাবে এ মেলার আয়োজন করা হত—এবার মেলায় অনলাইনে আয়কর জমা ও বিবরণী দাখিল করতে পারছেন করদাতারা।
ব্যক্তি শ্রেণীর করদাতাদের কর দিতে উৎসাহী করতে ২০০৮ সাল থেকে এ মেলার আয়োজন করে এনবিআর।
বরাবরের মতো এবারও বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা আলাদা বুথ রয়েছে কর মেলায়।
আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: