প্রথম চার মাসে নতুন করদাতা যুক্ত হয়েছে সাড়ে ৩ লাখ- ছর শেষে মোট করদাতার সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আয়কর মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিইত বলেন, আর চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে রাজস্ব আহরণেও লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে।
এভাবে চলতে থাকলে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বাস্তবে রুপ নেবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করতে দেশে ৭ম বারের মত অনুষ্ঠিত হচ্ছে জাতীয় আয়কর মেলা।
নিজের পকেট থেকে সরকারকে কর দেয়ার স্বতঃস্ফূর্ততা যে আগের চেয়ে বেড়েছে তা মেলার চিত্র থেকেই বোঝা যায়। তার প্রমাণও পাওয়া গেছে এনবিআরের সাম্প্রতিক তথ্যে। বাজেটে যেখানে সারাবছরের জন্য ৩ লাখ নতুন করদাতা সনাক্তকরণের লক্ষ্য দেয়া হয়েছিল প্রথম ৪ মাসেই সে সংখ্যা লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে।
১৬ কোটি মানুষের এ বাংলাদেশে আয়কর দেয় এমন লোকের সংখ্যা মাত্র ১৩ লাখ। কিন্ত চলতি বছরের প্রথম প্রান্তিকেই যে হারে করজালে আসছেন নতুন করদাতারা তাতে বছর শেষে নতুন করদাতার সংখ্যা বিগত ৪৫ বছরের সমান হবে বলেই আশা অর্থমন্ত্রীর।
অর্থমন্ত্রীর তথ্য মতে, নতুন করদাতার সঙ্গে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সামগ্রিক কর আদায়ও তাই, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের স্বপ্ন এখন বাস্তবের পথেই হাঁটছে।
আয়কর মেলায় করপ্রদানে সয়ংক্রীয় পদ্ধতিরও উদ্বোধন করেন তিনি— এর ফলে, ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যাবে।