বাংলাদেশের উন্নয়নে আগামী পাঁচ বছরে ৮০০ কোটি ডলার ঋণ দেয়ার কথা জানিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাং ক-এডিবি।
বুধবার ঢাকায় এডিবির আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুছি ‘বাংলাদেশ কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) ২০১৬-২০২০ প্রতিবেদনে ঋণ বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, এডিবির এ ঋণের ক্ষেত্রে যোগাযোগ, জ্বালানি ও নগর উন্নয়নসহ অবকাঠামো খাত; মানবোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি; বিভিন্ন খাতে ইকোনমিক করিডোর উন্নয়ন; পল্লীর জীবনমান ও অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির মত খাত গুরুত্ব পাবে। ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছরের মধ্যের বাংলাদেশ এ ঋণ পাবে যা আগের পাঁচ বছরের চেয়ে ৬০ শতাংশ বেশি।
নতুন পাঁচ বছরের জন্য বাংলাদেশে এডিবির অর্থায়নের এ রূপরেখা গত পাঁচবছরের তুলনায় ৩০০ কোটি ডলার বেশি। ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তারা ৫০০ কোটি ডলার ঋণ দিয়েছিল এডিবি।
তিনি আরো বলেন, ২০১১ থেকে ২০১৫ অর্থবছরে বাংলাদেশ গড়ে ৬ দশমিক ৩ শতাংশ হারে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি পেয়েছে যা গত অর্থবছর ৭ শতাংশ পেরিয়ে গেছে।
শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন আহমেদ ছাড়াও
বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।