টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দারিদ্র্য নিরসন জরুরি আর ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সে ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার সকালে প্রধান অতিথির বক্তব্যে রাজধানীর গুলশানে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।
প্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলনের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ বিনিয়োগ যদিও আর্থিক মুনাফা অর্জনের চেয়ে সমাজ ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাবকে বেশি বিবেচনায় রাখে।
তবে বিনিয়োগের মাধ্যমে পরিবেশগত বিপর্যয় যেন না ঘটে সে বিষয়টির দিকে নজর দিতে হবে।
অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান, কৃষি, তৈরিপোশাক শিল্প এবং স্বাস্থ্যখাতে ইমপ্যাক্ট ইনভেষ্টের গুরুত্ব তুলে ধরেন আলোচকরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: