আগের তুলনায় গত মাসে মূল্যস্ফীতি বেড়েছে—এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা শেষে দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী চাল-ডাল, তেল-লবণসহ বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় অক্টোবর মাসে মূল্যস্ফীতি বেড়েছে
এর পাশাপাশি চলতি অর্থবছরের প্রথম চার মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের চিত্রও তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, এডিপি বাস্তবায়িত হয়েছে প্রায় ১৪ শতাংশ বা ১৬ হাজার ৭০০ কোটি টাকা।
আজ একনেকে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে মোট ১২ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে যার মধ্যে পটুয়াখালীতে ১ হাজার ৩২ মেগাওয়াটের কয়লাভিক্তিক বিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দ করা হয়েছে ৮২৩ কোটি টাকা বলে জানান তিনি।
তিনি বলেন, এ প্রকল্পের জন্য কোনো কৃষি জমি অধিগ্রহণ না করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।