অর্থনীতি

ভ্যাট আদায়ের সিদ্ধান্তে পরিবর্তন হবে না: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট আদায়ের সিদ্ধান্তে পরিবর্তন আনছে না সরকার— এর প্রতিবাদে ব্যবসায়ীরা মাঠে নামলেও সরকারের অটল অবস্থানের কথা পরিস্কার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স সম্পাদিত "ট্যাক্স গাইড"-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

তবে তিনি জানান, আদায়ের পরিমাণ বাড়লে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে আনা হতে পারে।

আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সব ক্ষুদ্র ব্যবসায়ীকে ভ্যাট দিতেই হবে।

সরকারি হিসাবে দেশের ৭৭ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে ভ্যাট দিয়ে থাকেন মাত্র ১১ হাজার। বাকিদের ভ্যাটের আওতায় আনতে এবার ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর প্যাকেজ ভ্যাট দ্বিগুণ করে ২৮ হাজার টাকা করা হয়। এর প্রতিবাদে আন্দোলনে মাঠে নেমেছেন ব্যবসায়ীরা।

বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মন্ত্রী বলেন, ভ্যাট নেয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে না বরং ভ্যাট আদায়ের পরিমাণ বাড়লে বর্তমানের ১৫ শতাংশ থেকে তা কমিয়ে আনা হতে পারে।

এর আগে ঢাকা চেম্বার অব কমার্স সম্পাদিত ট্যাক্স গাইডের উদ্বোধন করেন অর্থমন্ত্রী।

এ সময় নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ