ভারত সরকার সেদেশের ৫০০ ও এক হাজার রুপির নোট বাতিল করায় দেশটির বাইরে যাদের কাছে এ নোট রয়েছে তা মূল্যহীন হয়ে পড়েছে।
ভারতীয়রা নিজ দেশে এক হাজার ও ৫০০ রুপির নোট বদলে নিতে পারলেও বাংলাদেশে যাদের হাতে এ মূল্যমানের নোট রয়েছে তাদের বদলানোর আর কোনো সুযোগ নেই।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, যেহেতু পাসপোর্টে ভারতীয় রুপি এনডোর্স করা হয় না ফলে এসব নোটের রেকর্ড থাকে না। এগুলো এখন মূল্যহীন— অবৈধ অর্থ।
জাল নোট ও কালো রুপির বিস্তার রোধ করতে ৫০০ ও এক হাজার রুপির নোট বাতিলের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঘোষণা অনুযায়ী, পর্যটকরা ভারতের যেকোনো ব্যাংকে গিয়ে ১১ নভেম্বরের পর নির্ধারিত ফরম পূরণ করে এসব নোট পরিবর্তন করে নিতে পারবেন।
৩০ ডিসেম্বর পর শুধু রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বাতিল হওয়া নোট নেবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: