রাজনৈতিক উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের অবাধ বাজার সুবিধা-জিএসপি স্থগিত করা হয়েছিল বলে মন্তব্য করলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা কাঠামো (টিকফা) নিয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল তা বাতিল হয়েছে বলেও জানান তিনি।
রোববার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। এ সময় ৩০ মিনিটের বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা।
তোফায়েল আহমেদ বলেন, আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া দুদেশের "বাণিজ্য বিনিয়োগ কাঠামো চুক্তি"-টিকফা'র বৈঠকটি বাতিল হয়েছে।
এ সময় যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা বাতিল প্রসঙ্গেও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
বাণিজ্যমন্ত্রীর এ বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, জিএসপি সুবিধা বাতিলের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।
আর জিএসপি ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেয়া সকল শর্তই সরকার এরইমধ্যে পূরণ করেছে বাংলাদেশ বলেও জানান তোফায়েল আহমেদ।
তবে টিকফার ক্ষেত্রে এ ধরনের কিছু ঘটবে না— এ আশা প্রকাশ করে তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে টিকফা গঠিত হয়েছিল, যুক্তরাষ্ট্রের নতুন সরকার তা এগিয়ে নিতে উদ্যোগী হবে।