অর্থনীতি

বাড়ল অর্থমন্ত্রীর আয়কর

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার তার সম্পদ বিবরণী সচিবালয়ে অনলাইনে দাখিল করেছেন।

মন্ত্রীদের স্বচ্ছভাবে সম্পদ বিবরণী দাখিলের প্রস্তাব মন্ত্রিসভায় করবেন কি না—সাংবাদিকরা এ প্রশ্নের জবাব জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, প্রথমবার বলেছিলাম, কেউ সাড়া দিচ্ছে না।

চলতি ২০১৬-১৭ করবর্ষে (অ্যাসেসমেন্ট ইয়ার) মোট ২ লাখ ১২ হাজার ৬১১ টাকা কর দিয়েছেন অর্থমন্ত্রী, গতবছর তিনি ১ লাখ ১৭ হাজার ৫৩৩ টাকা কর দিয়েছিলেন। ২০১৬-১৭ করবর্ষে অর্থমন্ত্রীর আয়ের পরিমাণ ৩৪ লাখ ২৫ হাজার ৪২ টাকা দাড়িয়েছে। এছাড়া তার সম্পদের পরিমাণ ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ৮৬ টাকা।

গত ২০১৫-১৬ করবর্ষে তার আয়ের পরিমাণ ছিল ২৭ লাখ ৯৪ হাজার ৯৬৭ টাকা, তার সম্পদের পরিমাণ ছিল ছিল ১ কোটি ৭৪ লাখ ৫১ হাজার ৫৬০ টাকা।

সচিবালয়ে অনলাইনে সম্পদ বিবরণী দাখিলের সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আগামী ৩০ নভেম্বর ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০১৬-১৭ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ