অর্থনীতি

রিজার্ভের অর্থ আদায় করা হবে: আইনমন্ত্রী

আনিসুল হক
আনিসুল হক

চুরি যাওয়া রিজার্ভের অর্থ ফেরত আনতে ফিলিপাইনের সিনেটে আবারো শুনানি হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) কাছ থেকে ৬৬ মিলিয়ন ডলারই আদায় করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে ফিলিপাইন সরকার বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

বাংলাদেশের রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারের বিষয়ে অগ্রগতি জানতে গত ২৬ নভেম্বর আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ফিলিপাইনে যায়। চার দিনের সফরকালে তারা সিনেটের সভাপতি, অর্থমন্ত্রী, আইন প্রতিমন্ত্রীর সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। ওই বৈঠকে "রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন-আরসিবিসি'তে থাকা ৬৬ মিলিয়ন মার্কিন ডলার ফিরে পেতে আবারো শুনানির তাগিদ দেন। সে অনুযায়ী পুনরায় শুনানি করার আশ্বাস দিয়েছে সিনেট।

সফর শেষে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রী আরো বলেন, আরসিবিসি যে দায় স্বীকার করেছে, বাংলাদেশের পক্ষ থেকে সে যুক্তি তুলে ধরা হয়েছে ফিলিপাইন সরকারের মন্ত্রীদের কাছে। তারা এবিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি যায়। এর মধ্যে ফিলিপাইন থেকে কিছু অর্থ ফেরৎ পাওয়া গেলেও বাকি অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ