অর্থনীতি

সংশ্লিষ্ট খবর:

  • রিজার্ভ চুরি: বাংলাদেশের তদন্ত প্রতিবেদন চাইল ফিলিপাইন

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ফিলিপাইনকে নয়: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা তদন্ত প্রতিবেদন ফিলিপাইন সরকারকে দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রয়টার্সের খবরে দেশটির অর্থমন্ত্রী কার্লোস ডোমিনগুইজ বাংলাদেশের কাছে এ প্রতিবেদন চেয়েছে বলে তথ্য প্রকাশ করা হয়েছে।

তবে, এটাকে বাংলাদেশের নিজস্ব বিষয় উল্লেখ করে, ফিলিপাইনকে কোনো প্রতিবেদন দেয়া হবে না জানান অর্থমন্ত্রী।

রিজার্ভের চুরির উদ্ধার হওয়া অর্থ নিজেদের বলে ফিলিপাইনের রিজাল ব্যাংক যে দাবি করেছে, অর্থমন্ত্রী তাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন।

ফিলিপাইন সুপ্রিম কোর্টে জব্দ করা অর্থও বাংলাদেশ ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা তদন্ত প্রতিবেদন চেয়েছে ফিলিপাইন সরকার। অর্থ উদ্ধারের ব্যাপারে বাংলাদেশের করা প্রতিবেদনকে ফিলিপাইন সরকার গুরুত্বের সঙ্গে দেখবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী কার্লোস ডোমিনগুইজ। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তবে ফিলিপাইন কর্তৃপক্ষকে এ তদন্ত প্রতিবেদন দেয়ার বিষয়টি নাকচ করেন অর্থমন্ত্রী।

এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এই বিষয়ে বাংলাদেশের কাছে কোনো তথ্য চাওয়া হয়নি।

রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারের সার্বিক পরিস্থিতি নিয়ে ফিলিপাইন ফেরত আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে রোববার সচিবালয়ে বৈঠক শেষে করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে জানান, চুরি যাওয়া অর্থ উদ্ধারে তিনি শতভাগ আশাবাদী।

এই অর্থ নিজেদের বলে দাবি করে ফিলিপাইনের রিজাল ব্যাংক আইনি লড়াইয়ে যেতে চাইলেও এটাকে অযৌক্তিক বলে মনে করেন অর্থমন্ত্রী।

এই অর্থ উদ্ধারে বাংলাদেশ সরকার আপাতত ফিলিপাইনের সরকারের করা মামলাগুলোর দিকেই নজর রাখছে বলে অর্থমন্ত্রী জানান।

গত ফেব্রুয়ারিতে চুরি যাওয়া রিজার্ভের এক-পঞ্চমাংশ ফেরত পাওয়ার পর বাকি অর্থ উদ্ধারে ফিলিপিন্সে তৎপরতা চালিয়ে ফিরে এসে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন আনিসুল হক।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকে ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয় সাইবার অপরাধীরা। এই অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের চারটি হিসাবের মাধ্যমে চলে যায় ফিলিপাইনের ক্যাসিনোতে। এই অর্থের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশের হাতে এসেছে দেড় কোটি ডলার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ