অর্থনীতি

বিশ্ববাজারে কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে টানা বৃদ্ধির পর মঙ্গলবার কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম। লেনদেনের শুরুতে প্রতি ব্যারেল অশোধিত তেলের দাম (যা ফেব্রুয়ারিতে সরবরাহ করা হবে) শূন্য দশমিক ৭০% কমে দাঁড়ায় ৫৪.৫৫ ডলারে।

গত সপ্তাহে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের উত্তোলন কমানোর সিদ্ধান্তের পর বিশ্ববাজারে ১৫% পর্যন্ত বৃদ্ধি পায় জ্বালানি তেলের দাম। গতকাল দিন শেষে দাম একবছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ছিল।

উল্লেখ, নতুন বছর ২০১৭ সালের জানুয়ারি থেকে ১ % পর্যন্ত তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক। গত আট বছরের মধ্যে এটা হচ্ছে ওপেকের তেল উত্তোলন কমানোর প্রথম সিদ্ধান্ত।

গত মাসে প্রতিদিন ৩ কোটি ৪১ লাখ ব্যারেল তেল উত্তোলন করে ওপেকভুক্ত দেশগুলো। অক্টোবরে যা ছিল ৩ কোটি ৩৮ লাখ ব্যারেল।

রাশিয়া জানিয়েছে, নভেম্বরে দেশটি ১ কোটি ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করেছে যা গত প্রায় ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ উত্তোলন। অর্থাৎ রাশিয়া ও ওপেক মোট বিশ্ব চাহিদার প্রায় অর্ধেক তেল উত্তোলন করে। বিশ্বে প্রতিদিন সাড়ে ৯ কোটি ব্যারেল জ্বালানি তেলের চাহিদা রয়েছে। আর তাই ওপেকের উত্তোলন কমানোর সিদ্ধান্তে বাড়তে থাকে দাম।

আন্তর্জাতিক বাজারে ২০১৪ সালের জুন থেকেই কমতে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। অধিক উত্তোলনের কারণে বিশ্ববাজারে জোগান বেড়ে যায় তেলের। দুই বছরের মধ্যে তেলের দাম ৬০% পর্যন্ত কমেছে।

তথ্যসূত্র: মার্কেট ওয়াচ, টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ