দেশের বাজারে আবারো স্বর্ণের দাম কমানো হয়েছে –২২ ক্যারেট স্বর্ণের দাম ভরি প্রতি কমছে ১১০৮ টাকা।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আগামীকাল- বুধবার সারাদেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে।
বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাজুস কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে স্বর্ণের নতুন এ দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, বুধবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ৪৪ হাজার ৭৮৯ টাকায়, যা বর্তমানে রয়েছে ৪৫ হাজার ৮৯৭ টাকা; ২১ ক্যারেট স্বর্ণ ভরিপ্রতি ৪২ হাজার ৬৯০ টাকা, যা বর্তমানে ৪৩হাজার ৮৫৭ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ভরিপ্রতি দাম ৩৭ হাজার ৩৩ টাকা, যা ৩৭ হাজার ৯০৮টাকা। আর সনাতনী স্বর্ণের দর ভরিতে দাঁড়াবে ২৪ হাজার ২৭ টাকা, যা বর্তমানে আছে ২৫ হাজার ১৯ টাকা।
তবে রুপার দাম অপরিবর্তিত রাখা রয়েছে। গত ২১ নভেম্বর বিভিন্ন মানের স্বর্ণের দাম কমায় বাজুস।