অর্থনীতি

পায়রা সমুদ্র বন্দরে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ করবে ভারত

সচিবালয়ে বৈঠক
সচিবালয়ে বৈঠক

পায়রা সমুদ্র বন্দরে একটি মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ করবে ভারত। বুধবার সকালে সচিবালয়ে বৈঠক শেষে এসব তথ্য জানান বাংলাদেশের নৌ সচিব অশোক মাধব রায়।

আগামীকাল (বৃহস্পতিবার) এ সংক্রান্ত তিনটি সমঝোতা স্মারক সই করবে দুদেশের নৌমন্ত্রণালয়। ঢাকায় অনুষ্ঠিত দুদেশের নৌ সচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

এছাড়াও কোস্টাল ও প্রটোকল রুটে যাত্রী ও ক্রুজ সার্ভিসেও সহায়তা করবে ভারত।

দেশের তৃতীয় সমুদ্র বন্দর ‘পায়রা’ বাস্তবায়নে মোট ৯টি টার্মিনাল নির্মাণ করা হবে। এরমধ্যে একটি নির্মাণ করবে ভারত।

সচিবালয়ে অনুষ্ঠিত দুদেশের নৌ সচিব পর্যায়ের বৈঠকে "পায়রা বন্দরে মাল্টিপারপাস কন্টেইনার টার্মিনাল" নির্মাণ প্রসঙ্গ স্থান পায়। এ খাতে বিনিয়োগে এরই মধ্যে ভারতের দুটি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে বলে জানান দেশটির নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা রাজাত সাচার।

দেশের নৌ সচিব অশোক মাধব রায়ের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সংক্রান্ত ভারতের তিনটি প্রস্তাবে একমত হন তারা।

এগুলো হল: কোস্টাল ও প্রটোকল রুটে যাত্রী ও ক্রুজ সার্ভিস, লাইট হাউজেস ও লাইট শিপস্ বা নৌ রুটে বাতি নির্মাণ এবং পায়রা বন্দরে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ।

এছাড়াও চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহার করতে দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হতে পারে।

দুদেশের সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতের সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা রাজাত সাচার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ