অর্থনীতি

দেশে বিনিয়োগ বাড়াতে ইইউভুক্ত দেশগুলোকে বাণিজ্যিক সুবিধার আশ্বাস

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে সব ধরনের বাণিজ্যিক সুবিধা দেয়ার আশ্বাস দিয়েছে সরকার জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

২য় বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন বিজনেস ক্লাইমেট সংলাপ শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা বলেন।

রপ্তানি পণ্যে বৈচিত্র আনতে আইটি, ফার্মাসিউটিক্যাল, লেদার, অ্যাগ্রোসহ সাতটি সেক্টরে বিনিয়োগ করতে ইইউ প্রতিনিধিদের আহ্বান জানানো হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত হলো দ্বিতীয় বাংলাদেশ- ইউরোপীয় ইউনিয়ন বিজনেস ক্লাইমেট সংলাপ।

বাণিজ্য মন্ত্রণালয় ও ইইউ বিজনেস কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় ইউরোপীয় ইউনিয়ের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন।

আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংলাপের অগ্রগতি সাংবাদিকদের কাছে তুলে ধরে বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইইউ'র দেশগুলোকে ইপিজেড ব্যবহারসহ সব সুবিধা দিবে সরকার।

এসময় বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত পিয়েরে মায়ুদন বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির প্রশংসা এবং বর্ধিত হারে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ