অর্থনীতি

শিল্পায়নের জন্য বড় সমস্যা দক্ষ মানবসম্পদের অভাব

শিল্পায়নের জন্য বড় সমস্যা দক্ষ মানবসম্পদের অভাব
শিল্পায়নের জন্য বড় সমস্যা দক্ষ মানবসম্পদের অভাব

গ্যাস-বিদ্যুতের পর দক্ষ মানবসম্পদ দেশে শিল্পায়নের জন্য সবচেয়ে বড় সমস্যা।

সরকার যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা করছে, তাতে এ বিষয়টিকেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সোমবার সকালে রাজধানীতে দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ক শীর্ষ সামিটে উঠে আসে এসব মতামত।

তবে বিভিন্ন পর্যায়ে দক্ষতা উন্নয়নে সরকার ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানিয়েছেন, এসডিজি অর্জন বিষয়ক প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।

সরকারের পাশাপাশি দক্ষ জন সম্পদ তৈরিতে বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

দক্ষতা ও কর্মসংস্থান নিয়ে শীর্ষ সম্মেলনের ২য় দিনে এ বিষয়ে একটি সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. সায়মা হক বিদিশা।

সমীক্ষা প্রতিবেদনে তিনি দেশে বিদেশে দক্ষ কর্মীর চাহিদা এবং এ বিষয়ে বাংলাদেশিদের ঘাটতির বিষয়টি তুলে ধরেন।

প্রতিবেদনের তথ্যানুযায়ী বাংলাদেশি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যার শিকার হন গ্যাস বিদ্যুৎ নিয়ে। এর পরের অবস্থানেই রয়েছে দক্ষ কর্মীর অভাব।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জনে এ বিষয়টির উপর সরকারকে নজর দেয়ার আহ্বান জানান মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি (এমসিসিআই) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।

জবাবে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব জানান, দক্ষতা উন্নয়নের জন্য এরইমধ্যে বিভিন্ন জায়গায় ১২টি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করেছে সরকার। এর পরিসর বাড়াতে রয়েছে আরো বিস্তৃত পরিকল্পনা।

তবে সরকারের পক্ষে একা এ সমস্যা পুরোপুরি সমাধার করা সম্ভব নয় এ কথা উল্লেখ করে আজাদ, সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ