অর্থনীতি

বাজারে সভরেন বন্ড ছাড়া হবে: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

বড় উন্নয়ন প্রকল্পের অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে টাকা নিয়ে ফান্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার— সে ফান্ড থেকে বাজারে সভরেন বন্ড ছাড়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, এ বিষয়ে আইন প্রণয়ন করতে শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব তোলা হবে।

সড়ক, সেতুর পাশাপাশি রেল, বিদ্যুৎ, সমুদ্রবন্দর নির্মাণ মিলিয়ে দেশের উন্নয়নে দশ মেগা প্রকল্প নিয়ে এগোচ্ছে সরকার। এসব প্রকল্পের অধিকাংশের ব্যয় দাতা সংস্থা বহন করলেও পদ্মাসেতুর মতো প্রকল্প নিজস্ব অর্থায়নেই বাস্তবায়ন করা হচ্ছে।

এসব প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ব্যবহার করা যেতে পারে –এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আর এরজন্য আইন তৈরির মাধ্যমে একটি ফান্ড গঠন করা হবে।

মন্ত্রী বলেন, প্রাথমিক দুই বিলিয়ন ডলার দিয়ে তহবিল গঠন করা যেতে পারে আর সর্বোচ্চ রক্ষিত অর্থের পরিমাণ হবে পাঁচ বিলিয়ন ডলার। ওই তহবিলের অর্থ পদ্মাসেতুতেও ব্যবহার হতে পারে।

এর আগে মার্চেন্ট ব্যাংক অ্যাসোশিয়েশন ও মোবাইল কোম্পানি গ্রামীণফোনের উর্ধ্বতন কর্মকর্তারা অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ