বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে ও দারিদ্র্য দূরীকরণে যুক্তরাজ্যের সহযোগিতা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন ব্রিটিশ এমপি রুশনারা আলী।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা যুক্তরাজ্যের রয়েছে।
বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর তোফায়েল আহমেদর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় বেক্সিট বাস্তবায়ন হলে ব্যবসা-বাণিজ্যে যুক্তরাজ্য থেকে বর্তমানের তুলনায় আরো বেশি শুল্কমুক্ত সুবিধা পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।
যুক্তরাজ্য ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই ব্রিটিশ এমপি, বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার অগ্রগতির প্রশংসা করেন।
অর্থনৈতিক অগ্রগতিতে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যহত রাখার কথাও জানান তিনি।
ব্রেক্সিট থেকে যুক্তরাজ্য বেরিয়ে আসলেও বাংলাদেশের ব্যবসা বাণিজ্য তার কোনো প্রভাব পড়বে না বলে জানান বণিজ্যমন্ত্রী।
অর্থনৈতিক জোনে বিনিয়োগ করতে এসময় যুক্তরাজ্যের প্রতি আহবান জানান তিনি।