সাভারের আশুলিয়ায় ৫৯টি পোশাক কারখানা খুলে দেয়ার পর স্বাভাবিকভাবেই কাজকর্ম চলছে।
মঙ্গলবার সকাল থেকেই এসব কারখানায় শ্রমিকদের প্রবেশ করতে দেখা গেছে। কর্মমুখর হয়ে উঠেছে শিল্পকারখানার পরিবেশ।
কারখানা এলাকায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
পাশাপাশি আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে বহিস্কৃত শ্রমিকদের কারখানা এলাকায় না আসার জন্য মাইকিং করছে শিল্প পুলিশ।
অব্যাহত শ্রমিক আন্দোলনের মুখে গত বুধবার আশুলিয়ার ৫৯টি পোশাক কারখানা বন্ধ করে দেয় বিজিএমইএ।
বেশ কিছুদিন বন্ধ থাকার পর শ্রমিকদের অনুরোধে প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার কারখানা খুলে দেয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: